মধ্যপ্রাচ্যের দিকে রওনা ইউএসএস নিমিৎজ, বাতিল ভিয়েতনাম সফর

 

মধ্যপ্রাচ্যের দিকে রওনা ইউএসএস নিমিৎজ, বাতিল ভিয়েতনাম সফর
image source : pixbuy

মধ্যপ্রাচ্যের দিকে রওনা ইউএসএস নিমিৎজ, বাতিল ভিয়েতনাম সফর

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ হঠাৎ দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিমমুখী যাত্রা শুরু করেছে। জাহাজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, এটি এখন মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।সাধারণত নির্ধারিত সূচি অনুযায়ী ইউএসএস নিমিৎজের এই সপ্তাহে ভিয়েতনামের দানাং বন্দরে পৌঁছানোর কথা ছিল এবং শুক্রবার সেখানে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করা হয়েছে।

দুটি কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ‘জরুরি অপারেশনাল প্রয়োজনে’ দানাং সফর স্থগিত করা হয়েছে। হ্যানয়ে মার্কিন দূতাবাস থেকেও একই কারণ জানানো হয়েছে, তবে বিস্তারিত জানায়নি।এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি।উল্লেখ্য, ইউএসএস নিমিৎজের নেতৃত্বাধীন নৌবহর সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা কার্যক্রমে অংশ নিয়েছিল। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ভাষ্য অনুযায়ী, এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তাদের ‘নিয়মিত সামরিক উপস্থিতির অংশ’।বর্তমানে এই যুদ্ধজাহাজের মধ্যপ্রাচ্য অভিমুখে যাত্রা ভবিষ্যৎ উত্তাপের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Post a Comment

নবীনতর পূর্বতন