ভোলার সদর উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ৮ বছর বয়সী সন্তান আহত হয়েছে।
![]() |
| ছবি : সংগৃহিত |
নিহত নারীর নাম নাছিমা বেগম (৪০)। তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দা এবং প্রবাসী মো. আল আমিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় নাছিমা বেগমের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ সময় তার শিশু সন্তান হামলায় আহত হয়।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
