বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ দেশের মা ও বোনদের সংসার পরিচালনায় বাস্তব সহায়তা দেবে।
![]() |
| মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( ছবি সংগৃহিত) |
তিনি জানান, এই কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খরচ ও পারিবারিক ব্যবস্থাপনায় নারীরা সরাসরি উপকৃত হবেন।শনিবার ঠাকুরগাঁওয়ে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন জনবান্ধব উদ্যোগ নেওয়া হবে।
তিনি দাবি করেন, এসব কর্মসূচির লক্ষ্য হবে কৃষক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জীবনকে সহজ করা। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতার ইতিহাস ভুলে গেলে দেশ ভুল পথে যাবে।আগামী নির্বাচনে জনগণের সমর্থন কামনা করে তিনি বলেন, ভোটের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।
