মধ্যপ্রাচ্যের দেশ ইরানে পবিত্র ঈদুল ফিতরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। দেশটিতে আগামী ২১ মার্চ শনিবার ঈদ উদযাপিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।
![]() |
| ছবি :সংগৃহীত |
চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইরানের ধর্মীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০ মার্চ শুক্রবার রমজান মাসের শেষ দিন হিসেবে গণ্য করা হয়েছে। এর ফলে পরদিনই উদযাপিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
ইরানের পাশাপাশি প্রতিবেশী দেশ ইরাকেও একই দিনে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দুই দেশেই শিয়া মুসলিম সম্প্রদায়ের প্রাধান্য রয়েছে এবং তারা সাধারণত একই হিসাব অনুসরণ করে থাকে।তবে এবারের ঈদ উদযাপন পুরোপুরি স্বাভাবিক পরিবেশে হচ্ছে না। চলমান আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশজুড়ে রয়েছে বাড়তি সতর্কতা।
বিশেষ করে সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।এমন পরিস্থিতিতে ইরানের জনগণ এক ভিন্ন বাস্তবতায় ঈদ উদযাপন করতে যাচ্ছে—একদিকে ধর্মীয় আনন্দ, অন্যদিকে যুদ্ধ ও অনিশ্চয়তার ছায়া।
