![]() |
| Image : social media |
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—সাইফুল ইসলাম (২৫), আশিক মিয়া (২৩) ও অপু মিয়া (২০)। তারা তিনজনই শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা রাস্তায় কিছু সময় যান চলাচল বন্ধ রাখেন।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও এলাকায়।
