আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট Donald Trump। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে তিনি আগ্রহী এবং হরমুজ প্রণালি পুরোপুরি খোলা না হলেও যুদ্ধ বন্ধ করা সম্ভব।
![]() |
| ছবি :সংগৃহিত |
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি আরও চাপে পড়বে। তাই দ্রুত সংঘাত বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শর্ত ছিল, ইরানকে অবশ্যই Strait of Hormuz খুলে দিতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান কিছুটা নমনীয় করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ এই হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। বৈশ্বিক তেল সরবরাহের একটি বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল। ফলে প্রণালিতে অচলাবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে এবং বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই নতুন অবস্থান মূলত অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক মহলের উদ্বেগের ফল। যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।এদিকে সংশ্লিষ্ট মহল মনে করছে, হরমুজ প্রণালি পুরোপুরি সচল না হলে দীর্ঘমেয়াদে সংকট কাটবে না। তাই যুদ্ধ বন্ধের পাশাপাশি কূটনৈতিক সমাধানও জরুরি হয়ে উঠেছে।
