জাতীয় নাগরিক পার্টি নেত্রী রাফিয়া রাফি ইন্তেকাল করেছেন

 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী রাফিয়া রাফি বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে থাকা অনেকেই শোক প্রকাশ করেছেন।

(এনসিপি) নেত্রী রাফিয়া রাফি
ছবি :সংগৃহিত

রাফিয়া সুলতানা, যিনি সাধারণত রাফিয়া রাফি নামে পরিচিত, ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং এনসিপির বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ২০১৯ সালে তিনি রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

তিনি দুই শিশু সন্তান রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার জানাজা বগুড়ায় কাল (৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে।তিনি দুই শিশু সন্তান রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার জানাজা বগুড়ায় কাল (৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

জাতীয় নাগরিক পার্টি রাফিয়ার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছে। দল বলেছে, তিনি ছিলেন সাহসী ও প্রতিশ্রুতিবদ্ধ একজন নেত্রী, যিনি রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন অবদান রেখেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন